© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“যুদ্ধের নির্ধারক উপাদান অস্ত্র নয়, মানুষ”

শেয়ার করুন:
“যুদ্ধের নির্ধারক উপাদান অস্ত্র নয়, মানুষ”
ukti-desk
০৪:৫৯ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

মাও সে তুং ১৮৯৩ সালের ২৬ ডিসেম্বর চীনের হুনান প্রদেশের শাং তান জেলার শাউ শাং চুং গ্রামের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতাও তিনি। ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীন শাসন করেন। মার্কসবাদ-লেনিনবাদে তার তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তার কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।

মাও সে তুং ১৮৯৩ সালের ২৬ ডিসেম্বর চীনের হুনান প্রদেশের শাং তান জেলার শাউ শাং চুং গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা। তিনি চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।

১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীন শাসন করেন। মার্কসবাদ-লেনিনবাদে তার তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তার কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।

পৃথিবী কাঁপানো বিপ্লবী ব্যক্তিত্ব মাও সে তুং ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি হলো-

“অস্ত্র হচ্ছে যুদ্ধের গুরুত্বপূর্ণ একটি উপাদান, কিন্তু নির্ধারক উপাদান নয়। নির্ধারক উপাদান হচ্ছে মানুষ”

মন্তব্য করুন