© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ আবারও আলোচনায় বসছে ইউক্রেন-রাশিয়া: সিএনএন

শেয়ার করুন:
আজ আবারও আলোচনায় বসছে ইউক্রেন-রাশিয়া: সিএনএন
মোজো রিপোর্ট
০৮:৫১ এএম | ১৪ মার্চ, ২০২২
সোমবার (১৪ মার্চ) চতুর্থবারের মতো আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। তবে এবার মুখোমুখি বসছেন না ইউক্রেন ও রুশ কর্মকর্তারা। এবার উভয়পক্ষ আলোচনায় বসছে ভার্চুয়ালি।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক টুইটবার্তায় তিনি জানান, আবারও, ভিডিও কনফারেন্সে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিরা। ফলপ্রসু আলোচনায় কাজ করে যাচ্ছে উভয়পক্ষ। সোমবারের বৈঠকে প্রাথমিক কিছু সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন