© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বইমেলার সময় বাড়ল দুই দিন

শেয়ার করুন:
বইমেলার সময় বাড়ল দুই দিন
own-reporter
০৯:৩১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

অমর একুশে গ্রন্থমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। ফলে বই মেলা শেষ হবে ২ মার্চ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

অমর একুশে গ্রন্থমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। ফলে বই মেলা শেষ হবে ২ মার্চ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

এবারের বইমেলা একাধিকবার বৃষ্টি বিঘ্নিত হওয়ায় লেখক ও প্রকাশকেরা বইমেলার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এই সময় বাড়ানো হয়েছে। মাসব্যাপী চলা প্রাণের এই মেলা ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

এর আগে ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের ন্যায় এবারও মেলার আয়েজন করে বাংলা একাডেমি।

এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৪টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রকাশনা সংস্থাকে ৬২০টি ইউনিটসহ মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে ১৮০টি লিটলম্যাগকে ১৫৫টি স্টল দেওয়া হয়েছে। এছাড়া ২৫টি স্টলে ২টি করে লিটল ম্যাগাজিনকে স্থান দেওয়া হয়েছে। অন্য ১৩০টি প্রতিষ্ঠান পৃথক স্টল পেয়েছে।

টাইমস/এমএএইচ/ কেআরএস

মন্তব্য করুন