যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলিবর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে।

অভিযুক্ত বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। অবশ্য তার আগে পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে লিপ্ত হয় সে। শুক্রবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর বলেন, হামলাকারী যুবকের বয়স ২৩ বছর। বন্দুক হামলা চালিয়ে একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করার সময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সাথে বন্দুকযুদ্ধে সে আহত হয় এবং পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

অবশ্য অভিযুক্ত ওই যুবকের নাম জানাননি তিনি। এছাড়া সন্দেহভাজন হামলাকারী ওই যুবক ও নিরাপত্তা কর্মী উভয়েই বন্দুকের গুলিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

মুলেনডোর অবশ্য এই হামলার পেছনে প্রেক্ষপট বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, বন্দুকধারী যুবক এবং তার গুলিতে হতাহতদের সকলেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছে উত্তর মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিনের কর্মচারী।

তিনি আরও বলেন, হামলার সময় অভিযুক্ত যুবক একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল হ্যান্ডগান ব্যবহার করে গুলিবর্ষণ করেছিল।

এদিকে কলম্বিয়া মেশিনের একজন মুখপাত্র বলেছেন, বন্দুক হামলা ও হতাহতের ঘটনায় কর্তৃপক্ষের তদন্তে তারা সহযোগিতা করছে। তবে এর বেশি আর কিছু জানাতে তারা অস্বীকার করেছে।

সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, ১০০ টিরও বেশি দেশে গ্রাহকদের কাছে কংক্রিট দিয়ে উৎপাদিত সরঞ্জাম সরবরাহ করে থাকে তারা।

Share this news on:

সর্বশেষ

img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026