ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে আর্জেন্টিনা, অবনমন বাংলাদেশের

ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় জয়ের পর ফ্রেন্ডলি ম্যাচে এস্তোনিয়াকে উড়িয়ে দিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ফিফা র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে এক ধাপ এগিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা। ফ্রান্সকে টপকে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

বরাবরের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে লাতিন আমেরিকার আরেক দল ব্রাজিল। সর্বশেষ দুটি ফ্রেন্ডলি ম্যাচে জাপান ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে সেলেসাওরা। এদিকে বাজে পারফরম্যান্সের কারণে র‍্যাঙ্কিংয়ে আরও অবনমন ঘটলো জামাল ভূঁইয়াদের।

আজ (২৩ জুন) প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত মাসে ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করলেও পরের তিন ম্যাচে হার দেখেছিল হ্যাভিয়ের ক্যাবরেরোর দল। যার কারণে ২০ রেটিং পয়েন্ট হারিয়ে ১৮৮ ধাপ থেকে নেমে তালিকার ১৯২তে নেমে গেছে বাংলাদেশ।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিনে থাকা ফ্রান্স নতুন হালনাগাদে ২৫ রেটিং পয়েন্ট হারিয়েছে। সর্বশেষ মাসে খেলা চার ম্যাচের একটিতেও না জেতায় এত পয়েন্ট হারায় দলটি। এই চারম্যাচের একটি ড্র করলেও তিনটিতে হার দেখে ফরাসিরা। ২৫ পয়েন্ট হারিয়ে ১৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন থেকে চারে নেমে গেছে দলটি।

অপরদিকে ফাইনালিসিমাসহ এস্তোনিয়ার বিপক্ষে মেসির পাঁচ গোলে ৫-০ ব্যবধানে জেতায় ৫ রেটিং পয়েন্ট যুক্ত হয়ে আর্জেন্টিনার শিবিরে। ফলে ১৭৭০ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে লিওনেল স্কালোনির দল।

Share this news on:

সর্বশেষ

শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026