© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওদেসা বন্দরে হামলা রুশ ‘বর্বরতা’ : জেলেনস্কি

শেয়ার করুন:
ওদেসা বন্দরে হামলা রুশ ‘বর্বরতা’ : জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৪ এএম | ২৪ জুলাই, ২০২২
ইউক্রেনের কৌশলগত বন্দর ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে চরম বর্বরতা অ্যাখা দিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে মস্কোর সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা শেষ হয়ে গেছে।

শনিবার ওদেসা বন্দরে রাশিয়ার হামলার ঘটনায় শুধু ইউক্রেন নয়, নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নও। খবর বিবিসির।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমাদের বন্দর ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিন্দনীয় এবং এটি তাদের রাজনৈতিক অবস্থানের জন্যও একটি আঘাত ছিল। বিশ্বের কেউ কেউ এখনও বলতে পারে যে রাশিয়ার সঙ্গে কোনও ধরনের সংলাপ, কোনও চুক্তি দরকার।’

জেলেনস্কি আরও বলেন, জঘন্য হামলায় ওদেসা আর্ট মিউজিয়ামও ক্ষতিগ্রস্ত হায়েছে।




মন্তব্য করুন