© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার জিয়াউল হক মৃধাকে জাপা থেকে অব্যাহতি

শেয়ার করুন:
এবার জিয়াউল হক মৃধাকে জাপা থেকে অব্যাহতি
মোজো ডেস্ক
০৮:১৪ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২২
মসিউর রহমান রাঙ্গার পর এবার জাতীয় পার্টির সব পদ থেকে সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে। 

তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হলো সে বিষয়ে কিছু জানাননি মাহমুদ আলম।

জাপার একটি সূত্রের দাবি, জিয়াউল হক মৃধা রওশন এরশাদপন্থিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দলের চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এ কারণে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন