© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ববাজারে ৮ মাসে সর্বনিম্ন অপরিশোধিত তেলের দাম

শেয়ার করুন:
বিশ্ববাজারে ৮ মাসে সর্বনিম্ন অপরিশোধিত তেলের দাম
মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২২
বেশ কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গেল ৮ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। কারণ দুই দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন ডলারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত ক্রমবার্ধমান সুদের হার বড় অর্থনীতির দেশগুলোকে মন্দার দিকে ঠেলে দেবে, এ আশঙ্কায় তেলের চাহিদা কমেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ কমেছে। বর্তমানে অপরিশোধিত তেলটির দাম ৪ দশমিক ৩১ ডলার বা ৪ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৬ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৭৫ বা ৫ দশমিক ৭ শতাংশ কমে ৭৮ দশমিক ৭৪ ডলারে অবস্থান করছে। এ সপ্তাহে ডব্লিউটিআই’র দর প্রায় ৭ শতাংশ কমেছে।

মন্তব্য করুন