© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৫

শেয়ার করুন:
নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৫
মোজো ডেস্ক
০৯:০০ এএম | ২৫ সেপ্টেম্বর, ২০২২
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে গত শুক্রবার জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয়দের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। আমিমু মুস্তাফা নামে এক স্থানীয় ব্যক্তি জানান, ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরবাইকে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে আমাদের গুলি করতে শুরু করে’।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, দুপুর ২টার দিকে হামলার ঘটনা ঘটে। আরও অনেকে আহত হয়েছেন এ হামলায়।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে কোনো তথ্য দিতে নারাজ। রয়টার্সের তরফে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি রাজ্য পুলিশ।

মন্তব্য করুন