© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
সু চির আরও ৩ বছরের কারাদণ্ড
মোজো ডেস্ক
০১:০৫ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২২
সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সু চিকে এই কারাদণ্ড দেয়।

এছাড়া সু চির পাশাপাশি এদিন তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গণতন্ত্রপন্থি এই নেত্রীর কারাদণ্ডের রায়ের ব্যাপারে জানেন এমন একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মন্তব্য করুন