© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ৪৫

শেয়ার করুন:
হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ৪৫
মোজো ডেস্ক
১০:০৭ এএম | ০১ অক্টোবর, ২০২২
ভয়াবহ বিধ্বংসী হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার বিভিন্ন শহরে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এই অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর। শুক্রবার ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে হারিকেন ইয়ান, যেটিকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘুর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন