© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহারাষ্ট্রে বাসে আগুন লেগে নিহত ১১

শেয়ার করুন:
মহারাষ্ট্রে বাসে আগুন লেগে নিহত ১১
মোজো ডেস্ক
০২:২৯ পিএম | ০৮ অক্টোবর, ২০২২
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে বাসে আগুন লেগে নিহত হয়েছেন ১১ জন, আহত হয়েছেন আরও ৩৮ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে রাজ্যের নাসিক-আওরঙ্গাবাদ হাইওয়েতে ঘটেছে এই দুর্ঘটনা। নাসিক জেলা পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোরবেলা নাসিক থেকে আওরঙ্গাবাদের দিকে রওনা হয়েছিল বাসটি।

তারপর নাসিক-আওরঙ্গাবাদ হাইওয়ে ধরে কিছুদূর যাওয়ার পর বিপরীত দিকে থেকে আসা একটি ডিজেলবাহী ট্যাঙ্কার ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় এবং তার ফলে বাসটিতে আগুন ধরে যায়।

মন্তব্য করুন