© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ন্যাটোর সঙ্গে সংঘর্ষ বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে, পুতিনের হুঁশিয়ারি

শেয়ার করুন:
ন্যাটোর সঙ্গে সংঘর্ষ বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে, পুতিনের হুঁশিয়ারি
Amdadul Haque
১২:৫৬ পিএম | ১৫ অক্টোবর, ২০২২


উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সেনাদের সঙ্গে রুশ সেনাদের সংঘর্ষ হলে তা বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

 কাজাখস্তানে শুক্রবার(১৪ অক্টোবর)একটি সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে কোনোভাবে যদি রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটোর সৈন্যদের সরাসরি সংঘর্ষ হয় তা বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি যারা এটি বলছেন তারা এমন পদক্ষেপ নেবেন না।

 এর আগে, ইউক্রেনের চারটি অঞ্চলকে সংযুক্ত করার পরে পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। জাতিসংঘ চলতি সপ্তাহে পুতিনের ওই হুঁশিয়ারির নিন্দা জানিয়েছেন।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।  

মন্তব্য করুন