© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্কে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫

শেয়ার করুন:
তুরস্কে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫
মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ১৫ অক্টোবর, ২০২২


  শুক্রবার সূর্যাস্তের সময় তুরস্কের উত্তরাঞ্চলে বারতিনের কৃষ্ণ সাগরের উপকূলবর্তী শহর আমাশরা অবস্থিত খনিতে এক ভয়াবহ বিস্ফোরণে ২৫ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আটকা পড়েছেন আরও অন্তত ৫০ জন। 
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু সন্ধ্যার পর এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণের সময় খনিটিতে আমাদের ১১০ বা তার চেয়ে কিছু বেশিসংখ্যক শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ২৫ জন ইতোমধ্যে নিহত হয়েছেন এবং আটকা পড়েছেন প্রায় ৫০ জন।’

দুর্ঘটনার সংবাদ শোনার পর শনিবার যাবতীয় কর্মসূচী স্থগিত রেখে আস্তানা থেকে তুরস্কে ফিরেছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 
তুরস্কে পৌঁছে এক টুইটবার্তায় তিনি বলেন, ‘প্রার্থনা করছি— নিহতের সংখ্যা যেন আর না বাড়ে এবং আমরা যেন আটকে পড়া সব শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারি।’

মন্তব্য করুন