© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাখির মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া, ভিডিও ভাইরাল

শেয়ার করুন:
পাখির মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া, ভিডিও ভাইরাল

পাখির মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া, ভিডিও ভাইরাল

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ১৭ অক্টোবর, ২০২২
প্রকৃতি কত অদ্ভুত অদ্ভুত ঘটনার পসরা নিয়ে হাজির হয়, তা বলে শেষ করা যাবে না। এমনই এক আজব ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর ভিডিও হলো এক পাখির। যেখানে দেখা যাচ্ছে, পাখিটির মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া! তাহলে কি সে ধূমপান করছে? এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আর সঙ্গে সেটি ভাইরাল! ভিডিতে দেখা য়ায়, পাখিটি প্রথমে ডাকছিল আপন মনে। তারপর দু'তিনবার এমনটা হওয়ার পর পাখিটি আচমকা মুখ থেকে একটু ধোঁয়া ছাড়ে। ব্যাপারটা বিস্ময় প্রকাশ করেন অনেকেই। এই ভিডিও এক নেটিজেন পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, তাহলে কি এই পাখিকে বলা যেতে পারে ‘স্মোকিং বার্ড?’ মূলত বহু পাখিপ্রেমী এই ভিডিও নিয়ে উচ্ছ্বসিত। অনেকেই জিজ্ঞাসা করছেন কীভাবে এমনটা সম্ভব।

ধূসর সাদায় সাজানো এই পাখির নামও অনেকে জানতে চাইছেন। এত সুন্দর পাখি কোন এলাকায় দেখা যায়, তা নিয়েও নেটিজেনদের মধ্যে চর্চার চলছে। অনেকেই বলছেন, এমন সুন্দর পাখি কোনও শহুরে এলাকায় কীভাবে দেখা গেলে কী হত, তা নিয়ে রয়েছে জল্পনা।

এর মধ্যেই একজন নেটিজেন জানান, এই পাখির নাম বেলবার্ড। সেই সূত্র ধরে জানা যাচ্ছে, এই পাখির গলার আওয়াজ অনেকটাই বেলের মতো। তাই তাদের নাম বেলবার্ড। তবে এদের রঙ পুরুষ ও নারী ভেদে আলাদা হয়ে বলে মন্তব্য করছেন বহু নেটিজেন। বলা হচ্ছে, এদের কণ্ঠস্বরের জোর দারুন। এরা দাপটের সঙ্গে ডাকতে পারে। যে কণ্ঠস্বর অনেকটাই ধাতুতে আওয়াজ করলে যেমনটা হয়, অনেক সময় তেমনটাই শুনতে লাগে।


মন্তব্য করুন