© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কান লেখক শেহান করুনাথিলকা

শেয়ার করুন:
বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কান লেখক শেহান করুনাথিলকা

শ্রীলঙ্কান লেখক শেহান করুনাথিলকা

মোজো ডেস্ক
১২:২১ পিএম | ১৮ অক্টোবর, ২০২২
শ্রীলঙ্কান লেখক শেহান করুনাথিলকাকে এবারের বুকার পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি শ্রীলঙ্কার গৃহযুদ্ধে খুন হওয়া একজন ওয়ার ফটোগ্রাফারের জীবনের ওপর লেখা তার দ্বিতীয় বই ‘দি সেভেন মুনস অফ মালি আলমেইদা’র জন্য এই পুরস্কার পেয়েছেন।

সোমবার রাতে শেহান করুনাতিলকা লন্ডনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের কুইন কনসোর্ট ক্যামিলার কাছ থেকে এই পুরস্কারের ট্রফি গ্রহণ করেন।

২০১৯ সালের পর এই প্রথম আয়োজিত সরাসরি অনুষ্ঠানে ইংরেজি সাহিত্যের মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়। ৮৭ বছর বয়সী এই লেখক পুরস্কার হিসেবে পাচ্ছেন ৫০ হাজার পাউন্ড।

মন্তব্য করুন