© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতালি’র প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

শেয়ার করুন:
ইতালি’র প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৭ পিএম | ২২ অক্টোবর, ২০২২
জর্জিয়া মেলোনি শুক্রবার (২১ অক্টোবর) ইতালির প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। উগ্র ডানপন্থী এই নেতা ইতালির প্রথম নারী সরকার প্রধান হিসেবে শনিবার দায়িত্ব নেবেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নেতা বেনিতো মুসোলিনির পর মেলোনিই হতে যাচ্ছেন দেশটির প্রথম কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী।

মেলোনির ব্রাদার্স অব ইতালি পার্টি গত মাসে ২৬% ভোট জিতেছে। যেখানে তার মিত্র ফোরজা ইতালিয়া এবং অতি-ডানপন্থী লীগ যথাক্রমে ৮ % এবং ৯% ভোট পেয়েছে। সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল।

ব্রাদার্স অব ইতালি পার্টি ইউরোসেপ্টিক (ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা বৃদ্ধির বিরোধী) এবং অ্যান্টি-ইমিগ্রেশন বা অভিবাসন বিরোধী। 

মেলোনির নিয়োগ ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ব্রাদার্স অফ ইতালি পার্টির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই দল আগে কখনো সরকারে ছিল না।

প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই রোম থেকে ৪৫ বছর বয়সী মেলোনি তার মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন। যারা শনিবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সামনে শপথ নেবেন।

মন্তব্য করুন