© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৩ এএম | ২৫ অক্টোবর, ২০২২
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে প্রবেশ করে।
স্কুল ভবনের গেট বন্ধ ছিল এবং সন্দেহভাজন হামলাকারী কীভাবে প্রবেশ করেছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

জানা গেছে, বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস স্কুলে প্রবেশ করে এ হামলা চালায়। হামলার ঘটনার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। তবে হামলার প্রাথমিক কারণ সম্পর্কে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলা শুরুর পর একপর্যায়ে বন্দুকধারীর হাতে থাকা অস্ত্রটি জ্যাম বা আটকে যাওয়ার পর অনেকের প্রাণ রক্ষা পায়।

সেন্ট লুইস পাবলিক স্কুল বলছে, পুলিশ অভিযুক্ত ওই বন্দুকধারীকে ‘দ্রুত থামিয়েছে’। সন্দেহভাজন ওই হামলাকারীকে ১৯ বছর বয়সী সাবেক ছাত্র হিসাবে পুলিশ শনাক্ত করেছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সাথে অভিযুক্ত হামলাকারীর গুলি বিনিময় হয় এবং পরে নিজের আঘাতে সে মারা যায়।

মন্তব্য করুন