© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম ভাষণে যা বললেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি

শেয়ার করুন:
প্রথম ভাষণে যা বললেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ পিএম | ২৫ অক্টোবর, ২০২২
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। দায়িত্ব নিয়েই পূর্বসূরি লিজ ট্রাসের ভুল সংশোধনের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ঋষি সুনাক। এরপর ১০ ডাউনিং স্ট্রিটে পৌঁছে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেন কনজারভেটিভ পার্টির এই নেতা।

পূর্বসূরি লিজ ট্রাসের প্রতি সম্মান জানিয়ে ঋষি সুনাক বলেন, দেশের প্রবৃদ্ধি বাড়াতে চাওয়া ভুল নয়। এটি একটি মহৎ উদ্দেশ্য। সেটি করতে গিয়ে কিছু ভুল করা হয়েছে। কিন্তু এগুলো অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়নি। তবুও সেগুলো ভুলই। এসব সংশোধন করতে আমি বদ্ধপরিকর।

নতুন প্রধানমন্ত্রী বলেন, আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। আমি আপনাদের জন্য দিনরাত কাজ করব। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অনেক কঠিন পরিস্থিতি চলছে। তবে চাপের কাছে কখনোই মাথানত করব না। আমি দেশকে ভবিষ্যতের পথে নেতৃত্ব দিতে এবং আপনাদের চাহিদাকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে প্রস্তুত।

এসময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিও সম্মান জানান ঋষি সুনাক। বরিসের উদারতার কথা সবসময় মনে রাখবেন বলে উল্লেখ করেন।

মন্তব্য করুন