রোহিঙ্গা ক্যাম্পে ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড়ে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ১৭ নম্বর ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন ১৭ নম্বর ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)। নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ইরানি পাহাড়ে একদল অস্ত্রধারী দুই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটাস্থলে মারা যান ইয়াছিন। অপর গুলিবিদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।

এদিকে বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা বলছেন, একটা হত্যাকাণ্ডের বদলা হিসেবে দুটি হত্যার ঘটনা ঘটছে। এ কারণে হত্যাকাণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।

Share this news on:

সর্বশেষ

img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026