‘শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই, বিএনপির মুখে রক্ষাণাত্বক হলেও অন্তরে রয়েছে আক্রমণাত্মক শোডাউন।

শুক্রবার রাজধানীর কেবিআই অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

১০ ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি এখন ডিফেন্সিভ কেন? এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় এসে গেছে, হাওয়া ভবন ফিরে পেলো, ঢাকার রাজপথে বিজয় মিছিল করবে- সরকারের পতন ঘটাবে, এমন অনেক কথা এর আগেও তোতাপাখির মতো বুলি আউলিয়ে গেছে ।

প্রতিহিংসার রাজনীতির হোতা হচ্ছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানই প্রতিহিংসার রাজনীতি সূচনা করেছে।

সারা দেশে শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপির অন্তরজ্বালা বাড়ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তারা দিনের বেলায় রাতের অন্ধকার দেখে,তাই তারা সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না।

বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না, বিএনপি যেভাবে অনিশ্চয়তার দিকে চলছে তাতে বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক শিরীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি হরুনুর রসীদ।

Share this news on:

সর্বশেষ

img
‘বাবাই ও আব্বাই’-এর মুক্তির তারিখ চূড়ান্ত: ‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026