এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান

এশিয়া কাপকে সামনে রেখে দলগুলো নিয়ে দুটি গ্রুপ সাজিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অন্য গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

আজ এক টুইটে ২০২৩ ও ২০২৪ সালের জন্য এসিসির ক্রিকেট ক্যালেন্ডার ও পাথওয়ে স্ট্রাকচার প্রকাশ করেন এসিসি চেয়ারম্যান জয় শাহ। যেখানে দেখা মেলে ২০২৩ এশিয়া কাপের জন্য সাজানো দুটি গ্রুপে থাকা দলগুলোর তালিকা।

দেখা গেছে, দুই গ্রুপে মোট ছয়টি দল অংশ নেবে এবারের এশিয়া কাপে। যার মাধ্যে গ্রুপ বি’তে আছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর গ্রুপ এ’তে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। তবে ওই গ্রুপের তৃতীয় দল এখনো নিশ্চিত হয়নি। অন্য দলটি আসবে বাছাই পর্ব পেরিয়ে।

এশিয়া কাপের আগামী আসর মাঠে গড়ানোর কথা রয়েছে সেপ্টেম্বরে। তবে ঠিক কত তারিখ থেকে মাঠে গড়াবে এই আসর তা এখনো জানা যায়নি।
এদিকে এবারের আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম থাকলেও সেখানে যেতে অপারগতা প্রকাশ করেছে ভারত। ফলে আয়োজক দেশ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। শুরুর দিকে প্রতিটি আসর ওয়ানডে ফরম্যাটে হলেও পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ববর্তী আসর টি-টোয়েন্টি ফরম্যাট ও ওয়ানডে বিশ্বকাপের আগের আসর ওয়ানডে ফরম্যাটে খেলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে ওজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026