সিরিজ জয়ের মিশনে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

সময়টা দারুণ কাটছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেই সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর বাংলাদেশ।

দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটি টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ ২২ রানে হারায় আয়ারল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটে ২০৭ করে বাংলাদেশ। বৃষ্টির বাঁধায় ইনিংস শেষ করতে পারেনি টাইগাররা। ওই দিন নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রানের রেকর্ড ভাঙার সুযোগ ছিল টাইগারদের সামনে।


বৃষ্টি আইনে ৮ ওভারে জয়ের জন্য ১০৪ রানের নতুন টার্গেট পায় আয়ারল্যান্ড। জবাবে ৮ ওভারে ৫ উইকেটে ৮১ রান করে ম্যাচ হারে আইরিশরা।

প্রথম ম্যাচের পারফরমেন্সে এটা অত্যন্ত পরিষ্কার যে, আক্রমণাত্মক ধরনের ক্রিকেট খেলতে কোন প্রকার ছাড় দেবে না বাংলাদেশ দল।

প্রথম ম্যাচ শেষে সাকিব আল হাসান জানান, নিজেদের ইচ্ছে অনুযায়ী আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পেরেছে দল। তিনি বলেন, আমরা এটাই চাই। এক বা দুইজনের পক্ষে সবসময় অবদান রাখা কঠিন। এই ধরনের অলরাউন্ড পারফরমেন্স চাই।

তিনি আরও বলেন, আমরা নিশ্চিত নই উইকেট কতটা কাজে আসবে, কিন্তু আমরা শুরু থেকে ইতিবাচক থাকার চেষ্টা করি।

প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংসের সুবাদে টি-টোয়েন্টিতে প্রথমবারের মত ম্যাচ সেরা হন রনি। প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় ঘাড়ের ইনজুরিতে পড়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য অনিশ্চিত রনি।

দ্বিতীয় ম্যাচে রনি খেলতে না পারলেও দুঃশ্চিন্তার কারণ নেই বাংলাদেশের। এই মুর্হূতে বাংলাদেশের হাতে যথেষ্ট দক্ষতাসম্পন্ন খেলোয়াড় রয়েছে।

এই সিরিজের আগে, তিন ম্যাচের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কারণে আয়ারল্যান্ডের মত দলকে হারানোর ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী টাইগাররা। আইরিশদের বিপক্ষে প্রথমটিতে জিতে টানা চার ম্যাচে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। যা এই ফরম্যাটে যৌথভাবে সর্বোচ্চ জয়ের নজির টাইগারদের। দ্বিতীয় ম্যাচ জিতলেই নয়া রেকর্ড গড়বে সাকিব-লিটনরা।

বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেট নৈপুণ্যে অসহায় ও বিধ্বস্ত হয়ে পড়েছে আয়ারল্যান্ড।

এ দিকে সিরিজে ঘুড়ে দাঁড়িয়ে টিকে থাকার ব্যাপারে আশাবাদি আয়ারল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক পল স্টার্লিং।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

আয়ারল্যান্ড দল

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর অলফার্ট, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

Share this news on:

সর্বশেষ

img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026