© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারে ঈদের বাজার কেমন জমলো?

শেয়ার করুন:
কক্সবাজারে ঈদের বাজার কেমন জমলো?
মোরশেদ আহমেদ, মোবাইল জার্নালিস্ট
১১:৩৬ পিএম | ১৬ এপ্রিল, ২০২৩

<div><span style="">পবিত্র ঈদ-উল-ফিতরের আর মাত্র ৬ দিন বাকি আছে। এরই মধ্যে জমে উঠেছে কক্স

পবিত্র ঈদ-উল-ফিতরের আর মাত্র ৬ দিন বাকি আছে। এরই মধ্যে জমে উঠেছে কক্সবাজারে ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত অর্ধশতাধিক মার্কেটের সবগুলোই ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে। বিক্রেতাদের যেন দম ফেলানোর ফুসরত নেই।

এদিকে মার্কেটে আসা ক্রেতাদের নিরাপত্তায় কক্সবাজারে ঈদ বাজারে সার্বক্ষণিক থানা পুলিশের সিভিল টিম, নারী পুলিশ টিম ও ইউনিফর্ম টিম টহল দিয়ে যাচ্ছে।

শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,
মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। 
ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিংমল, সবখানে চলছে ঈদের কেনাকাটা।

অন্যদিকে ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে দেশি ও বিদেশি বিভিন্ন পোশাক ও অলংকারে সাজানো হয়েছে শহরের শপিংমলগুলো।

বর্ণিল আলোক সজ্জায় বিপণি বিতানগুলোকে সাজানো হয়েছে নতুন করে। এবার গরমের মাত্রা বেশি থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

মন্তব্য করুন