দুর্দান্ত জয়ে সেমিফাইলের পথ সহজ করল বাংলাদেশ

ভারতের বিপক্ষে পরাজয় দিয়েই চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ দল। তবে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে জয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় টাইগাররা। কিন্তু প্রথম ম্যাচে পরাজয়ের কারণে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকায় মাহফুজুর রহমান রাব্বিদের সেমিফাইনালে ওঠা বেশ কঠিন।

সুপার সিক্সের দুই ম্যাচে বড় জয় ছাড়া শেষ চারে যাওয়া সুযোগ নেই টাইগারদের। সে সমীকরণ বিবেচনায় সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেট ও ১৪৮ বল হাতে রেখে হারিয়েছে টাইগাররা। নেপালের দেয়া ১৭০ রানের লক্ষ্য ২৫.২ ওভারে টপকে যায় বাংলাদেশ।

বুধবার (৩১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে দুই ম্যাচ অবশ্যই জিততে হবে টাইগারদের। তবে শুধু জিতলেই হবে না, জয়ের ব্যবধানটাও হতে হবে বড়। কেননা, সুপার সিক্সে ক্যারি পয়েন্ট আর রানরেটের জটিল হিসেবে আটকে আছে যুব টাইগাররা।

এমন কঠিণ সমীকরণের ন্যাচে টসে হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের পাওয়ার প্লেতেই মাহফুজ রাব্বির দল দ্রুত সাফল্য পায়। প্রথম ১০ ওভারে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে নেপাল। যার শুরুটা করেছিলেন মারুফ মৃধা। বাঁ-হাতি এই পেসারের ডেলিভারিতে নেপাল ১৮ রানে ওপেনার বিপিন রাওয়ালকে হারায়। ওয়ানডাউনে নামা আকাশ ত্রিপাঠিও বলার মতো কিছু করতে পারেননি। নেপালের চাপ বাড়িয়ে ইকবাল হোসেন ইমনের বলে তিনি ফেরেন মাত্র ৩ রানে।

ইনিংসে শুরুর ধাক্কা আরও তীব্র হয় আরেক ওপেনার অর্জুন কামালের বিদায়ে। বর্ষণের বলে ক্যাচ আউট হওয়ার আগে তার ব্যাটে আসে ১৪ রান। এমন চাপের মুখে নেপালকে সামনে টেনে নিয়ে যাওয়ার কাজটা করেন অধিনায়ক দেভ খানাল ও বিশাল বিক্রম। মিডল অর্ডারের এই জুটিতে আসে ৬২ রান। দেভকে ব্যক্তিগত ৩৫ রানে ফিরিয়ে টাইগারদের ব্রেকথ্রু এনে দেন অনিয়মিত স্পিনার জিসান আলম।

Share this news on:

সর্বশেষ

img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026