© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেনাল্টি ছাড়া গোলের সংখ্যা কার বেশি, মেসি নাকি রোনালদোর?

শেয়ার করুন:
পেনাল্টি ছাড়া গোলের সংখ্যা কার বেশি, মেসি নাকি রোনালদোর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৪ পিএম | ০৪ মার্চ, ২০২৬
ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। দুই মহাতারকার গোলসংখ্যা নিয়ে বিতর্ক-তর্ক চলছেই। এবার সেই লড়াইয়ে যুক্ত হয়েছে নতুন এক পরিসংখ্যান। পেনাল্টির থেকে হওয়া গোল বাদ দিলে রোনালদকে পেছনে ফেলে এগিয়ে আছেন মেসিই।

সব প্রতিযোগিতা মিলিয়ে মোট গোলের হিসাবে এখনও এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি হাজার গোলের মাইলফলকের দিকেও ধীরে ধীরে এগোচ্ছেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা ঈর্ষণীয়। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাবাহিকভাবে গোল করেছেন তিনি।



তবে সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, পেনাল্টি বাদ দিলে চিত্র বদলে যায়। সর্বশেষ ম্যাচে জোড়া গোল করার পর লিওনেল মেসির নন-পেনাল্টি গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬। অন্যদিকে রোনালদোর নন-পেনাল্টি গোল ৭৮৩। অর্থাৎ ওপেন প্লে ও ফ্রি-কিক মিলিয়ে তিন গোলে এগিয়ে আছেন মেসি।

বিশ্লেষকদের মতে, রোনালদোর গোলসংখ্যার বড় একটি অংশ এসেছে স্পট-কিক থেকে। তিনি নিয়মিত পেনাল্টি টেকার ছিলেন ক্লাব ও জাতীয় দলে। অন্যদিকে মেসিও বহু পেনাল্টি নিয়েছেন, তবে নন-পেনাল্টি গোলের অনুপাতে তিনি এগিয়ে।

সপ্তাহান্তে ইন্টার মায়ামির হয়ে অরল্যান্ডো সিটির বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন মেসি। জোড়া গোল করে দলকে জয় এনে দেন। ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘‘সে ইতিহাসের সেরা ফুটবলার। নেতা হিসেবেও সে অনন্য।’’

আইকে/টিএ

মন্তব্য করুন