ঘুমের জন্য বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা হয়নি তাসকিনের! যা বলছেন বিসিবির কর্মকর্তা

দাপটের সঙ্গে খেলেই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ দল। তবে সেখানে পুরাই ব্যর্থ ছিল টাইগাররা। সুপার এইটে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুইজন পেসার নিয়ে মাঠে নামে হাথুরুসিংহের শিষ্যরা। যেখানে অনুপস্থিত ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ও সহ-অধিনায়ক তাসকিন আহমেদ।

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপরিতে তাসকিনকে একাদশে না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। অবশ্য এর পেছনে ছিল চাঞ্চল্যকর এক ঘটনা।

গত ২২ জুন অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের আগে ঘুমের জন্য টিম বাস মিস করেন তাসকিন, যার ফলে তাকে একাদশে দেখা যায়নি বলে গুঞ্জন রয়েছে।

অবশ্য তাসকিন নিজের ভুলের জন্য নাকি সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে নিশ্চিত করেছেন এই খবর।

ভারতের বিপক্ষে একাদশে তাসকিনের খেলা নিশ্চিত ছিল। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে কোচ, অনেকেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তবে সঠিক সময় তাসকিনের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন তারা। এরপর ম্যানেজম্যান্ট বিসিবির একজন কর্মকর্তাকে টিম হোটেলে রেখে যান তাসকিনকে নিয়ে যেতে।

পরবর্তীতে তাসকিনকে সঠিক সময়ে না পেয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে একাদশে না রাখার সিদ্ধান্ত নেন বলে গুঞ্জন উঠে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ওই কর্মকর্তা তেমনটা মানতে নারাজ।

সোমবার (১ জুলাই) ক্রিকবাজকে ওই কর্মকর্তা বলেছেন, ‘এটা সত্য যে, টিম বাস মিস করার পরও তাসকিন পরে দলের সঙ্গে যোগ দেয়। তবে সে কেন খেলেনি, সেটি কোচ বলতে পারবেন। হেড কোচই ভালো বলতে পারবেন, তাসকিন কি ওই ম্যাচে তার পরিকল্পনায় ছিল কিনা।’

বিসিবির ওই কর্তা যোগ করেন, ‘যদি কোনো ঝামেলা থাকতো (কোচ ও খেলোয়াড়ের), তবে তো আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে সে (তাসকিন) খেলতো না। সে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে। যে কারও এমন হতেই পারে। এটা ইস্যু বানানোর মতো কিছু নয়।’

Share this news on:

সর্বশেষ

img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026