কমেছে সবজি ও মুরগির দাম

ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে দেশের অন্তত ১১ জেলায় বন্যা দেখা দিয়েছে। তবে বন্যার প্রভাব ঢাকার বাজারে খুব একটা পড়েনি। বাজারে প্রায় সব পণ্যের সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে। এ ছাড়া কমেছে সবজি ও ব্রয়লার মুরগির দাম।
 
শুক্রবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে প্রায় তিন সপ্তাহ ধরে সবজির বাজারে অনেকটা স্বস্তি রয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যেও

এ অবস্থা বজায় রয়েছে। বাজারে বর্তমানে প্রায় সব সবজির দাম নাগালের মধ্যে রয়েছে।

বাজারে প্রতিকেজি পটল, পেঁপে, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। যদিও এক মাস আগে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। এ ছাড়া প্রতিকেজি বেগুন, বরবটি, কাঁকরোল, করলা এবং কচুরমুখী বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। যা আগে বিক্রি হয়েছে প্রতিকেজি ১০০ টাকা দরে।

কিছুটা কমেছে আলুর দামও। প্রতিকেজি ৬০ টাকা দরের আলু এখন ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া কাঁচা মরিচের দাম ২০০ টাকার ওপরে ছিল, বর্তমানে পণ্যটি ১৬০ টাকা দরে নেমেছে।

বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। এ ছাড়া প্রতি কেজি ১০ টাকা কমে সোনালি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, শেখ হাসিনা সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ব্যবসায়ীরা নানা অজুহাতে সিন্ডিকেট করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এখন বাজার তদারকি করছেন। ফলে অনেক জায়গায় এখন চাঁদাবাজি কমেছে। যার সুফল পাওয়া যাচ্ছে।

আসিফ হাসান নামে এক ক্রেতা বলেন, বাজারে সবজির দাম কমেছে। এ ছাড়া মুরগি ও মাছের দামও কম মনে হচ্ছে। মূলত সিন্ডিকেট ভেঙে যাওয়ায় বাজারে সব পণ্যেরেই দাম কমেছে।

আরেক ক্রেতা সৈকত মোল্লা বলেন, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এখন বাজার তদারকি করছেন। ফলে কেউ চাঁদাবাজি করার সাহস করছে না। বাজারে এর প্রভাব পড়েছে। ফলে কমেছে সব পণ্যের দাম।

Share this news on:

সর্বশেষ

img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026