© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘদিন বিচার না পেয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের সামনে আত্মহত্যার চেষ্টা

শেয়ার করুন:
দীর্ঘদিন বিচার না পেয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের সামনে আত্মহত্যার চেষ্টা
international-desk
০৩:৫৫ পিএম | ১২ এপ্রিল, ২০১৯

বিচারের জন্য এক বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু বিচার পাচ্ছেন না। তাই ক্ষোভে ও হতাশায় নিজের জীবনই দিতে চেয়েছিলেন ওই বৃদ্ধ। ভারতের সুপ্রিম কোটের সামনে শুক্রবার সকালে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানায়, সকালে সুপ্রিম কোর্টের মূল প্রবেশদ্বারের ভেতরে লনের পাশে হঠাৎই নিজের হাত কেটে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেন নিরাপত্তারক্ষীরা। এরপর তার চিকিৎসার ব্যবস্থা করে দিল্লি পুলিশ। তড়িঘড়ি হাতে ব্যান্ডেজ বেঁধে রক্তপাত বন্ধ করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন