© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট দিয়েছেন বিএসপিতে যাচ্ছে বিজেপিতে

শেয়ার করুন:
ভোট দিয়েছেন বিএসপিতে যাচ্ছে বিজেপিতে
international-desk
০৯:০৭ পিএম | ১২ এপ্রিল, ২০১৯

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে পুরনো সব বিতর্ককে হার মানিয়েছে ভারতের উত্তরপ্রদেশের লাক্ষ্মৌর সাহারানপুরের একটি কেন্দ্রের ইভিএম ত্রুটি।

কেন্দ্রটিতে দারা সিং নামের এক ভোটার ভোট দিয়েছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) পক্ষে তবে ইভিএম ভোটটি বিজেপির পক্ষে দেখাচ্ছে।

পরে দারা সিং ফটো তুলে তা প্রমাণস্বরূপ সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন। এ নিয়ে শুরু হয়েছে বিতর্কের। খবর ইকোনোমিক টাইমসের।

দারা সিং সাংবাদিকদের বলেন, ‘ভোট দেয়ার জন্য আমি সাহারানপুরের ভোট কেন্দ্রে যাই । এসময় আমি হাতি (বিএসপির প্রতীক) টিপে ছিলাম, কিন্তু আমার ভোট বিজেপিতে যাচ্ছে’।

‘আমি দেখি, হাতির ঘরে টিপলে তার নিচে থাকা বিজেপির ঘরে আলো জ্বলে উঠল। এটি সেখানে উপস্থিত নির্বাচনী কর্মকর্তাদের কাছে জানাই।’

তিনি বলেন, প্রায় ১৩৮টি ভোট পড়েছে যখন তিনি ত্রুটির বিষয়টি লক্ষ্য করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী কর্মকর্তাদের মনোযোগ আকর্ষণের পরও তারা পদক্ষেপ নিতে অস্বীকার করেছেন।
সাংবাদিক রাজদীপ সারদেসাই টুইটারে ধারা সিংয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পোস্টটি শেয়ার করেন।

ইভিএম বিভ্রান্তির কথা অস্বীকার করে বিজনোর সেক্টর ম্যাজিস্ট্রেট রাকেশ কুমার বলেন, ‘এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।’

 

টাইমস/এমএএইচ/জেডটি

মন্তব্য করুন