© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এইডসের দোহাই দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেল বিধবা

শেয়ার করুন:
এইডসের দোহাই দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেল বিধবা
international-desk
০৭:৩১ পিএম | ১৩ এপ্রিল, ২০১৯

মারণব্যাধি এইচআইভি এইডসের দোহাই দিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন ভারতের আওরঙ্গাবাদের এক বিধবা নারী।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রাজনগরে ২৯ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের চেষ্টা করে হত্যা মামলায় অভিযুক্ত কিশোর বিলাস আভহান (২২)।

এ সময় ওই নারী ধর্ষণ থেকে বাঁচতে কৌশলের আশ্রয় নেন। তিনি ওই কিশোরকে জানান, তাকে ধর্ষণ করলে তারও এইডস হবে। এ কথা শুনে আর তাকে ধর্ষণ করেনি ওই কিশোর।

কিশোর বিলাসের বিরুদ্ধে নিজের পিতাকে হত্যার অভিযোগ রয়েছে। এ জন্য তাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছিল।

খবরে আরও বলা হয়, জামিনে বেরিয়ে এসে ২৫ মার্চ রাতে সে ওই নারীকে ধর্ষণে চেষ্টা করে। ওই সময় ওই নারী তার সাত বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে শহরে গিয়েছিলেন কিছু কেনাকাটা করতে।

কিন্তু বাড়ি ফেরার পথে দেখতে পান তার কাছে মাত্র ১০ রুপি আছে। এ সময় তিনি মেয়েকে সঙ্গে নিয়ে একটি অটোরিক্সা শেয়ার করার চেষ্টা করেন। অপেক্ষা করতে থাকেন শাহনুরমিয়া দরগার বাইরে।

পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল কিশোর বিলাস। সে ওই নারী ও তার মেয়েকে বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব করে। রাজনগরে যাওয়ার পরিবর্তে সে অন্য রাস্তায় মোটরসাইকেল চালাতে থাকে। আপত্তি করলে সে ওই নারীকে অস্ত্রের ভয় দেখায়। ধর্ষণে উদ্যত হয়। এ সময় বুদ্ধিমত্তার পরিচয় দেন ওই নারী। তিনি বলেন, তার দেহে এইচআইভি আছে। এর ফলে তাকে ফেলে রেখেচলে যায় কিশোর বিলাস।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে সে পলাতক রয়েছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন