© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরকীয়ার দায়ে কড়া রোদে স্বামীকে কাঁধে নিয়ে হাঁটল স্ত্রী

শেয়ার করুন:
পরকীয়ার দায়ে কড়া রোদে স্বামীকে কাঁধে নিয়ে হাঁটল স্ত্রী
international-desk
০৯:৩৮ পিএম | ১৪ এপ্রিল, ২০১৯

ভারতের মধ্যপ্রদেশে ভিন্ন জাতের এক তরুণের সঙ্গে পরকীয়ার অভিযোগে কড়া রোদে স্বামীকে কাঁধে নিয়ে মাঠে ঘুরতে হয়েছে ২৭ বছর বয়সী এক নারীকে। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই)।

রোববার সংবাদ মাধ্যমটি জানায়, ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার দেবীগড় গ্রামের এক নারীর ভিন্ন জাতের এক তরুণের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল।

গ্রাম্য পঞ্চায়েত এই ঘটনা জানতে পেরে নারীটিকে অভিনব এক শাস্তি দেয়। শাস্তি হিসেবে ওই নারী তার স্বামীকে কাঁধে করে খোলা মাঠে হাঁটতে বাধ্য হয়।

এএনআই তাদের টুইটার একাউন্টে ৩৩ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে। ভিডিওটিতে দেখা যায়, কড়া রোদে, স্বামীকে কাঁধে নিয়ে শুকনো মাটির ওপর হাঁটতে গিয়ে থরথরিয় কাঁপছিলেন তিনি। মাঝে মাঝে থেমেও যাচ্ছিলেন। তখন আবার তাকে হাঁটতে বাধ্য করছে শাস্তিদাতারা।

ঝাবুয়া জেলার পুলিশ সুপার বিনীত জৈন জানিয়েছেন, ঝাবুয়ার দেবীগড়ে কিছু মানুষ একজন নারীকে অপমান করেছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টাইমস/এমএএইচ/জেডটি

মন্তব্য করুন