ফলোঅন এড়িয়ে শেষের কাছে বাংলাদেশের ইনিংস

তৃতীয় দিন শেষ বেলায় হাসান মাহমুদের উইকেট হারাল বাংলাদেশ। এতে সফরকারীদের ইনিংস চলে এলো শেষের কাছে। এরই মাঝে আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলার পরিসমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিনে মাঠ ছাড়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৬৯ রান। ক্রিজে আছেন তাসকিন এবং শরিফুল।

জাস্টিন গ্রেভসের অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা মেরে বিপদ ডেকে আনেন হাসান মাহমুদ। তৃতীয় স্লিপে ডাইভ দিয়ে নিচু ক‍্যাচ নেন আলিক আথানেজ। ১৬ বলে ৮ রান করেন হাসান। ক্রিজে গিয়ে দ্বিতীয় বলেই চার মেরেছেন শরিফুল ইসলাম।

জাকের আলী ফিফটি করে বেশি বড় করতে পারলেন না নিজের ইনিংসটি। ইনিংসের ৯২তম ওভারে গ্রিভসের বলে আউট হন ৫৩ রান করে। তখন ফলোঅনের শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে হাসান মাহমুদ এবং তাসকিন সেই শঙ্কা দূর করেছে।

লিটন দাস এবং মেহেদী মিরাজ আউট হওয়ার পর ফলোঅনের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে তাইজুলকে নিয়ে ৭০ রানের দারুণ এক জুটি গড়েন জাকের আলী। জোসেফের বলে তাইজুল ২৫ রানে বোল্ড হওয়ার পরও ফলোঅনের শঙ্কা কাটেনি। এরই মাঝে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন জাকের।

মুমিনুলের মতো ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি জাকের। গ্রিভসের বলে সিলসের কাছে ক্যাচ দিয়ে ৮৯ বলে ৫৩ রান করে ফেরেন তিনি। এরপর ভয় থাকলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ফলোঅন এড়ানোর কাজটা করে ফেলেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করে। যেখানে ১১৫ রানে অপরাজিত ছিলেন জাস্টিন গ্রিভস। মিকাইল লুইসের ব্যাট থেকে ৯৭ এবং অলিক আথানাজের ব্যাট থেকে এসেছে ৯০ রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান মাহমুদ। ৮৭ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। দুইটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও মিরাজ।

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের পক্ষে কোকোর সহধর্মিণীর উঠান বৈঠক Feb 01, 2026
img
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের Feb 01, 2026
img

ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল Feb 01, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার Feb 01, 2026
img
‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব Feb 01, 2026
img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026
img
রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই: পরীমনি Feb 01, 2026
img
গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে নিজেরাই গান গেয়ে ভোট চাইছেন: মুনমুন আহমেদ Feb 01, 2026
img

হাদি হত্যা

প্রধান আসামি ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার Feb 01, 2026
img
চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা Feb 01, 2026
img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026