© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের পেটে যমজ শিশুর মারামারি

শেয়ার করুন:
মায়ের পেটে যমজ শিশুর মারামারি
international-desk
০৮:৩৯ পিএম | ১৮ এপ্রিল, ২০১৯

চীনের ইয়ানচুর প্রদেশের চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিয়মিত চেকআপের অংশ হিসেবে  হাসপাতালে আল্ট্র্রাসাউন্ড করতে যায়।

আল্ট্রাসাউন্ড করার সময় স্ক্রিনে দেখা যায় গর্ভে থাকা যমজরা মারামারি করছে । আল্ট্রাসাউন্ডের স্কিনে এই অবস্থা দেখে হতবাক হয়ে যায় চিকিৎসকরা।

ডেইলি মেইলের খবরে বলা হয়, চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপে গিয়েছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা চীনা এক নারী। চেম্বারে চিকিৎসক তার আলট্রাসাউন্ড করেন। সেখানেই দেখা যায়, মায়ের গর্ভেই মারপিট শুরু করে দিয়েছে যমজরা। হাতাহাতি করছে সমানতালে।

আল্ট্রাসাউন্ড স্ক্রিনে দেখা মজার এই ঘটনাটি মোবাইলে রেকর্ড করে রাখেন ওই নারীর স্বামী।

তারপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে তা নিয়ে হইচই শুরু হয়ে যায়।

 

টাইমস/এমএএইচ/এসআই

মন্তব্য করুন