© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

শেয়ার করুন:
পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ০৬ জানুয়ারি, ২০২৫
পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্যে দিয়ে তার নয় বছর ধরে ক্ষমতায় থাকার ইতি ঘটল। সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়াতে তিনি তার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। তার দল লিবারেল পার্টির নেতাদের ক্রমবর্ধমান চাপে ট্রুডো এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

সাম্প্রতিক জরিপগুলোতে জনপ্রিয়তায় ধস নামে ট্রুডোর। এ অবস্থায় তিনি নিজ দলের নেতাকর্মীদের ব্যাপক চাপের মুখে পড়ে। এছাড়া দেশটির বিরোধী দল কনজারভেটি পার্টি ওই জরিপগুলোতে এগিয়ে ছিল। চলতি বছরের শেষের দিকে কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২০ অক্টোবরের আগেই দেশটিতে নতুন সরকার গঠন করতে হবে। 

ঘোষণায় তিনি বলেছেন, তার দল লিবারেল পার্টি একজন উত্তরসূরী বেছে নেয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন তিনি।

২০১৫ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। তারপর আরও দু’টি নির্বাচনে জয়ের সুবাদে টানা প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন ৫৩ বছর বয়সী এই নেতা।

মন্তব্য করুন