© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাগ্যের ওপর নির্ভরশীলরা অনাহারে মরে

শেয়ার করুন:
ভাগ্যের ওপর নির্ভরশীলরা অনাহারে মরে
ukti-desk
১২:৪৯ পিএম | ২৫ এপ্রিল, ২০১৯

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ১৭০৬ সালের ৬ জানুয়ারি ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণ করেন। বেঞ্জামিন আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের একজন। এছাড়াও তিনি একাধারে লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, রাজনৈতিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণআন্দোলনকারী ও কূটনীতিক ছিলেন।

বিজ্ঞান, বিশেষ করে পদার্থবিজ্ঞান বিষয়ে তার অবদান বেশ উল্লেখযোগ্য। তাকে বিদ্যুতের আবিষ্কারক হিসেবে ধরা হয় এবং তিনি বিদ্যুৎ সংক্রান্ত বিবিধ বিষয়ে অবদান রাখেন। বেঞ্জামিন ১৭৪৭ সালে ধনাত্মক ও ঋণাত্মক বিদ্যুৎ মতবাদ প্রচার শুরু করেন। তিনি বজ্রনিরোধক দণ্ড, বাইফোকাল লেন্স, ফ্রাঙ্কলিনের চুলা, অডোমিটার, ফ্রাঙ্কলিন হারমোনিকা ইত্যাদি উদ্ভাবন করেন।

এছাড়াও ১৭৩১ সালে তিনি ফেলাডেলফিয়া পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা এবং ১৭৩২ সালে ‘পুওর রিচারড আলামানক’ চালু করেন।

বেঞ্জামিন ১৭৯০ সালের ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার পেনসিলভ্যানিয়ায়  মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি হলো-

“যে শুধু দৈবের আশায় থাকে, সে অনাহারে মরে।”

মন্তব্য করুন