© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক মাজহারুলের সদস্যপদ স্থগিত

শেয়ার করুন:
গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক মাজহারুলের সদস্যপদ স্থগিত

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৬ পিএম | ০৬ মার্চ, ২০২৫
ভুল তথ্য ছড়িয়ে জনগণকে উসকে দেওয়ার অভিযোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।সংগঠনটি জানিয়েছে, উসকানিমূলক কর্মকাণ্ড ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হলো। তাকে কেন স্থায়ী বহিস্কার করা হবে না এ জন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন