© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারো লাইফ সাপোর্টে এটিএম, এমআইসিউতে সুবীর নন্দী

শেয়ার করুন:
আবারো লাইফ সাপোর্টে এটিএম, এমআইসিউতে সুবীর নন্দী
entertainment-reporter
০৯:৫৫ পিএম | ০৬ মে, ২০১৯

দেশবরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ও  সংগীতশিল্পী সুবীর নন্দী দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।  এই দুই প্ল্যাটফর্মের দুই তারকার শারীরিক অবস্থা খুব বেশি ভাল নয় বলে জানা গেছে।

এদিকে, শ্বাস-প্রশ্বাসে কষ্ট হওয়ায় সোমবার সকাল পৌনে এগারোটার দিকে এটিএম শামসুজ্জামানকে আবারো লাইফ সাপোর্ট দেয়া হয়েছে বলে জানান তার ছোট ভাই সালেহ জামান সেলিম।

অপরদিকে,  সুবীর নন্দীর জামাতা রাজেশ শিকদার জানান, সোমবার সকালে বিদেশে আরেক দফা হার্টঅ্যাটাক হয়েছে সুবীর নন্দীর। রোববার রাতেও আরেকটি হার্টঅ্যাটাক হয় তার। সিঙ্গাপুরে নেওয়ার পর তৃতীয়বারের মতো হার্টঅ্যাটাক হলো সুবীর নন্দীর।

প্রসঙ্গত, শুক্রবার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছিল এটিএম শামসুজ্জামানের। কিন্তু সোমবার সকালে শ্বাস নিতে কষ্ট হওয়ায় আবার তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা স্বাভাবিক নয় বলে জানান সেলিম (ছোট ভাই)।

এর আগে, এ টি এম শামসুজ্জামান রাজধানীর আসগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। অধ্যাপক রাকিব উদ্দিন তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন।

অপরদিকে, একুশে পদক পাওয়া বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়ও আরো একবার হার্টঅ্যাটাক হয়েছিল। সব মিলিয়ে সুবীর নন্দীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য সপ্তাহ খানেক আগে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে জেনারেল হাসপাতালের এমআইসিউতে চিকিৎসাধীন রয়েছেন এই সংগীতশিল্পী।

তার সঙ্গে দেখভাল করতে আছেন মেয়ে ফাল্গুনী নন্দী। বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন এই বিশেষজ্ঞ।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন