© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে মাজারের কাছে বোমা বিস্ফোরণ, পুলিশসহ নিহত ৮

শেয়ার করুন:
পাকিস্তানে মাজারের কাছে বোমা বিস্ফোরণ, পুলিশসহ নিহত ৮
international-desk
১২:২৬ পিএম | ০৮ মে, ২০১৯

পাকিস্তানের লাহোরে একটি মাজারের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাঁচ পুলিশসহ অন্তত আট জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

লাহোর শহরের এসপি সৈয়দ গাজানফার শাহ জানান, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

ডন নিউজ জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের দাতা দরবারের দুই নম্বর গেটে পুলিশের একটি গাড়ির খুব কাছেই এই  বিস্ফোরণটি ঘটে। দাতা দরবার দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মাজার। এখানে পাকিস্তানের সবচেয়ে বেশি দর্শনার্থী আসেন।

পুলিশ কর্মকর্তারা জানায়, হামলাটি আত্মঘাতী বলে সন্দেহ করা হচ্ছে এবং পুলিশের টহল গাড়িটিই হামলার লক্ষ্যবস্তু ছিল। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, বোমাটিতে অন্তত সাত কেজি বিস্ফোরক ছিল।

পাঞ্জাব পুলিশের আইজিপি আরিফ নেওয়াজ পাঁচজন পুলিশ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এই ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ১০০ ভাগ নিশ্চিত যে এই হামলা পুলিশদের লক্ষ্য করেই করা হয়েছে।’

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন