© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজ বাসা থেকে কেপপ গায়কের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
নিজ বাসা থেকে কেপপ গায়কের মরদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ এএম | ১২ মার্চ, ২০২৫
দক্ষিণ কোরিয়ার সিউলের নিজ বাসা থেকে কোরিয়ান গায়ক হিসাংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১০ মার্চ) এই গায়ক মারা গেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করেন হিসাংয়ের মা। তাকে উদ্ধারের পর জানা যায়, তিনি আগেই মারা গেছেন।
আরঅ্যান্ডবি সংগীতের গায়ক হিসেবে পরিচিতি পাওয়া হিসাংয়ের এজেন্সি টাজয় এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘হিসাং আমাদের ছেড়ে চলে গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’

তবে গায়কের স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি খুন কিংবা আত্মহত্যা—তা এখনো খোলাসা করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, এখনো খুনের কোনো আলামত পাওয়া যায়নি। তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

২০০২ সালে লাইক আ মুভি অ্যালবাম দিয়ে অভিষেক ঘটে হিসাংয়ের। ‘ইনসোমনিয়া’, ‘হার্টশো স্টোরি’ গানের জন্য পরিচিতি পান তিনি।

এসএম/এসএন

মন্তব্য করুন