© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস

শেয়ার করুন:
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">সন্ধ্যার মধ্যে দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভ

সন্ধ্যার মধ্যে দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিলা, কক্সবাজার, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

এসএন 

মন্তব্য করুন