© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হলো

শেয়ার করুন:
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হলো
own-reporter
১০:০৮ এএম | ০৪ জুন, ২০১৯

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হয়েছে।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের রাজীব আহসান ও আকরামুল হাসান নেতৃত্বাধীন কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনটির কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ছাত্রদলের কাউন্সিলে প্রার্থী হওয়ার যোগ্যতা নির্ধারণ করে দেয়া হয়েছে রিজভীর দেয়া বিজ্ঞপ্তিতে।

কাউন্সিলের তফসিল পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৪ সালের ১৪ অক্টোবর ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল। রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে গঠিত ওই আংশিক কমিটিতে তখন ১৫৩ সদস্য ছিলেন। দীর্ঘদিন পর কমিটি পূর্ণাঙ্গ করা হয়, যাতে ৭৩৬ জনকে পদ দেয়া হয়েছিল।

 

টাইমস/এসআই

 

 

মন্তব্য করুন