© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

শেয়ার করুন:
সব আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল
own-reporter
১২:১১ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৮

বগুড়া ৬ ও ৭ আসনেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার দুপুরে একাদশ জাতীয় সংসদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিলের এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ।

এর আগে ফেনী-১ আসনেও খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর প্রার্থিতা রইলো না খালেদা জিয়ার।

দণ্ডিত ব্যক্তিরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না উচ্চ আদালতের দেয়া এমন আদেশের পরিপ্রেক্ষিতে তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল হয়ে যায় খালেদা জিয়ার।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

টাইমস/এইচ/পিআর

মন্তব্য করুন