© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন?- শবনম ফারিয়ার

শেয়ার করুন:
আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন?- শবনম ফারিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১২ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অন্য নারীর ছবির ওপর অভিনেত্রীর ছবি বসিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা নিয়ে প্রায়ই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েন তারকারা।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে শবনম ফারিয়ার সঙ্গেও। এরপর অভিনেত্রী তার ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লিখেন, ‘এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!’

অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।

সেই পোস্টে শবনম ফারিয়া একটি ছবিও শেয়ার করেছেন। তার পোস্টে নেটিজেনরা নানারকম মন্তব্য করছেন আর ফারিয়াও তার উত্তর দিয়ে যাচ্ছেন মজার ছলে।

আরআর/এসএন 

মন্তব্য করুন