© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেতা সিদ্দিককে মারধর

শেয়ার করুন:
অভিনেতা সিদ্দিককে মারধর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩০ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫
অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তার পোশাক ছিঁড়ে ফেলা হয়।

জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায় যে, সিদ্দিককে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে কোন থানায় নেওয়া হয়েছে, সে তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে থেকে কিছু লোক সিদ্দিককে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। মামলা থাকলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন