© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমালোচনায় বিরক্ত হয়ে ইনস্টাগ্রাম ছাড়ার ঘোষণা পাক অভিনেত্রীর

শেয়ার করুন:
সমালোচনায় বিরক্ত হয়ে ইনস্টাগ্রাম ছাড়ার ঘোষণা পাক অভিনেত্রীর

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ৩০ এপ্রিল, ২০২৫
পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আলিজেহ শাহ কঠোর সমালোচনার মুখে ইনস্টাগ্রাম ছাড়ছেন। ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে ফেলেছেন, সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি আলিজেহ শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা শেয়ার করে জানান, ক্রমাগত সমালোচনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

অভিনেত্রী জানান, বাইরে থেকে তাকে শক্ত মনে হলেও ভেতরে তিনি নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, কখনোই অনৈতিক উপায়ে খ্যাতি অর্জনের চেষ্টা করেননি, তবু তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘আমি ছেড়ে দিচ্ছি। এই জায়গাটা নরকের চেয়েও খারাপ।’

‘সুপারস্টার’, ‘আহদ-ই-ওয়াফা’র তো সিনেমা ও ড্রামাতে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন আলিজেহ শাহ।

আরএম/টিএ

মন্তব্য করুন