© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বিদ্যার সাধনা শিষ্য নিজের অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র’

শেয়ার করুন:
‘বিদ্যার সাধনা শিষ্য নিজের অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র’
ukti-desk
১০:৪২ এএম | ০৩ ডিসেম্বর, ২০১৮

বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন।

বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন।

তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। তার সম্পাদিত ‘সবুজ পত্র’ বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।

তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ:

হচ্ছে-তেল-নুন-লাকড়ী, বীরবলের হালখাতা, রায়তের কথা, চার-ইয়ারী কথা, নীললোহিত, সনেট পঞ্চাশৎ ইত্যাদি।

খ্যাতিমান এই প্রাবন্ধিক ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর কোলকাতায় মৃত্যুবরণ করেন।

তার একটি বিখ্যাত উক্তি

“বিদ্যার সাধনা শিষ্য নিজের অর্জন করতে হয়,

গুরু উত্তর সাধক মাত্র।”

 

মন্তব্য করুন