© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

শেয়ার করুন:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ পিএম | ০৯ মে, ২০২৫

<div style="text-align: justify; ">আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের ছাত্র-জনতা।

শুক্রবার (৯ মে) বিকেল ৩টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও তাদের সমমনা শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় যাতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা।

আরআর/টিএ

মন্তব্য করুন