দেশের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
ছবি: সংগৃহীত
০১:৫৪ এএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে দেশের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এতে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে এসব জেলার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
এ সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতি অনুযায়ী সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআর/টিএ