খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ০৯ মে, ২০২৫
<div style="text-align: justify; "><span style="">খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কান্তি দে-কে গ...
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কান্তি দে-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতে জেলা শহরের শান্তি নগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তপন কান্তি দে-র বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা ছাড়াও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে শুক্রবার (৯ মে) দুপুরে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।
আরআর/টিএ